ইলিয়াস কাঞ্চনের অনুরোধে অনশন ভাঙলেন ‘৩৫’ প্রত্যাশীরা

ঢাবি প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৪, ১৯:৩৩আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৯:৩৪

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পয়ত্রিশ (শর্তসাপেক্ষে উন্মুক্ত) করে প্রজ্ঞাপনের দাবিতে অনশনকারীরা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের অনুরোধে অনশন ভেঙে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আসেন তিনি। এ সময় তিনি অনশনকারীদের সঙ্গে কথা বলেন। এরপর গণমাধ্যমকে এ বিষয়ে নিজের মতামত জানান।

বিকাল সাড়ে ৫টায় সরেজমিন গিয়ে দেখা যায়, অনশনকারীদের অনেকেই অনশন ভেঙে চলে গেছেন। তখনও কয়েকজন সেখানে অবস্থান করছিলেন। কথা হয় তাদের দুই জন রুবেল রানা ও সাখাওয়াত সারজিলের সঙ্গে।

অনশনরত অবস্থায় ‘৩৫’ প্রত্যাশীরা (ফাইল ছবি)

রুবেল রানা জানান, ইলিয়াস কাঞ্চনের অনুরোধে তারা অনশন ভেঙেছেন। ইলিয়াস কাঞ্চন বলেছেন, সরকার বিভিন্ন ইস্যু নিয়ে চাপে আছে। তাই সরকারকে কিছুটা সময় দেওয়া উচিত। প্রয়োজনে পরে তিনি আমাদের বিষয় নিয়ে সরকারের কাছে সুপারিশ করবেন। তাই আমরা সরকারকে আপাতত সময় দিচ্ছি।

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, দীর্ঘদিন ধরে এসব তরুণ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার জন্য আন্দোলন করে আসছে। তারা শাহবাগে রাস্তা আটকে আন্দোলন করছিল। আমি একজন সচেতন নাগরিক হিসেবে, অভিভাবক হিসেবে, তাদের যৌক্তিক দাবির পক্ষে দাঁড়িয়েছি। তাদের বলেছি, তোমাদের দাবি যৌক্তিক। তোমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করো। তারা প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছে, সে বিষয়ে আমি জানতাম না। তাদের প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের জন্য দেওয়া কমিটি তাদের দাবির পক্ষে সুপারিশও করেছিল।

তিনি আরও বলেন, কিন্তু প্রজ্ঞাপন না দেওয়ায় তারা গত তিন দিন ধরে এখানে অনশন করছে, বৃষ্টির ভেতরও এখানে অবস্থান করছে। ইতোমধ্যে তাদের বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমি একজন অভিভাবক হিসেবে তাদের অনুরোধ করেছি তারা যেন অনশন ভেঙে বাড়িতে ফিরে যায়। এবং একইসঙ্গে সরকারকে অনুরোধ করছি তাদের দাবি যেন মেনে নেওয়া হয়। কারণ তারা তো আমাদেরই সন্তান।

/আরআইজে/
সম্পর্কিত
যুব উন্নয়ন অধিদফতরে ১৪৩ পদে নিয়োগ, পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি প্রকাশ
সপ্তা‌হে ৫ দিন থেরাপি চলছে ইলিয়াস কাঞ্চনের
৫ দফা দাবিতে উচ্চ শিক্ষিত বেকার প্রতিবন্ধীদের অবস্থান কর্মসূচি অব্যাহত
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু