ছাত্রলীগ নিষিদ্ধের খুশিতে টিএসসিতে গরু-খাসি কোরবানির ঘোষণা

ঢাবি প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৪, ০০:৪৩আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৭:১৯

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় আগামীকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গরু ও খাসি কোরবানির ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদের।

বুধবার (২৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে তার নিজস্ব প্রোফাইলে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

আবদুল কাদের লিখেছেন, ছাত্রলীগ নিষিদ্ধের খুশিতে আগামীকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গরু এবং জোড়া খাসি কুরবানি হবে।

এদিকে, ছাত্রলীগকে নিষিদ্ধ করায় নিজের ফেসবুক আইডিতে ‘ঈদ মোবারক’ জানিয়ে স্ট্যাটাস দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এর আগে আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। গেজেটও জারি হয়েছে।’

এর আগে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের