৮ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল, ভেঙে গেছে শিডিউল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৪, ১২:৪৯আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১৫:০৫

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে আট ঘণ্ট বন্ধ ছিল ট্রেন চলাচল। উদ্ধার শেষে শুক্রবার (২৫ অক্টোবর) সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়, তবে এখনও ট্রেন ছাড়তে দেরি হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনের শিডিউল ভেঙে যাওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কমলাপুর স্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়। ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার সকাল ৮টার দিকে উদ্ধার কাজ শেষে সাড়ে ৯টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

ট্রেনের শিডিউল ভেঙে পড়ায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে যাত্রীদের ভোগান্তি (ছবি: নাসিরুল ইসলাম)

রেলওয়ে সূত্র জানায়, কমলাপুর থেকে ছাড়ার কিছুক্ষণ পর আউটার ইউলুপে পঞ্চগড় এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনটি ধীর গতিতে থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় ৮ ঘণ্টা পর ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

সময়মতো ছাড়ছে না ট্রেন, তাই কমলাপুর স্টেশনের সামনে যাত্রীদের অপেক্ষা (ছবি: নাসিরুল ইসলাম)

রেলওয়ে সূত্র জানায়, কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে থাকা একাধিক আঁকাবাঁকা লাইন দুটো প্রধান লাইনে গিয়ে মিলেছে। এটি দিয়ে ট্রেন স্টেশন ছাড়ে, আরেকটি দিয়ে স্টেশনে প্রবেশ করে। এই দুই লাইনের মধ্যে স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়া লাইনটি ভাঙা পাওয়া গেছে। বিষয়টি তদারকির দায়িত্বে যারা আছেন, তারা হয়তো ভালোভাবে না দেখায় এমনটি হতে পরে।

ট্রেনের দেখা না পেয়ে ঘুমিয়ে পড়েন যাত্রীরা (ছবি: নাসিরুল ইসলাম)

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচলের শিডিউলের বিপর্যয় হয়েছে। তবে এখন যথারীতি ট্রেন আসা-যাওয়া করছে।

ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কমলাপুর স্টেশনে ভিড় দেখা গেছে। কয়েকজন জানান, ট্রেন ছাড়তে দেরি হওয়ায় বিপাকে পড়েছেন তারা। তবে রেলওয়ে থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে, ট্রেন দ্রুত ছেড়ে যাবে।

ট্রেনের শিডিউল ভেঙে পড়ায় যাত্রীদের ভোগান্তি (ছবি: নাসিরুল ইসলাম)

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) আরিফ মহিউদ্দিন বলেন, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ছিল দিনের শেষ ট্রেন। সেটি লাইনচ্যুত হওয়া স্থান পরিষ্কার করার পর এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের