ডেমরায় বাসা থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ অক্টোবর ২০২৪, ১৫:২১আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১৫:২১

রাজধানীর ডেমরায় একটি বাসা থেকে এক অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম জুম্মন হোসেন (২৮)। শনিবার (২৬ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আমরা খবর পেয়ে ডেমরা আব্দুল্লাহ চত্বর দক্ষিণ পূর্ব বক্সনগর এলাকায় যাই। সেখানে একটি টিনশেড বাসার সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৃতের পরিবারের স্বজনদের বরাত দিয়ে আহসান হাবিব বলেন, জুম্মনের স্ত্রী শান্তি বেশ কয়েক মাস আগে ভারতে চলে যায়। তাদের দুই বছরের কন্যা সন্তান রয়েছে। সে তার নানির বাসায় থাকে। সংসারে অভাব অনটন ও পারিবারিক অশান্তি থেকে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার পরিবারের সদস্যরাও একই কথা জানিয়েছেন। এর পরও অন্য কোনও কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

জুম্মনের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার রায়পুর থানার পূর্বা লনিয়া গ্রামে। বাবার নাম বিল্লাল হোসেন, মা রোজিনা বেগম। ডেমরায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

 

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম