কুড়িগ্রামে জামায়াতের রুকনসহ দুই জন বহিষ্কার

কুড়িগ্রাম প্রতিনিধি
০৩ মে ২০২৫, ২১:১৯আপডেট : ০৩ মে ২০২৫, ২১:১৯

কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার একজন রুকন ও এক কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির কুড়িগ্রাম শহর শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাডভোকেট তাজুল ইসলাম শনিবার (৩ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

বহিষ্কৃত দুই জন হলেন– জামায়াতের রুকন জাহেদুল ইসলাম জুয়েল এবং কর্মী রাজু আহমেদ। তারা দুজন জামায়াতের কুড়িগ্রাম শহর শাখার দায়িত্বশীল ছিলেন।

কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের বিরুদ্ধে কলেজটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের বিক্ষোভে হামলা এবং বিভিন্ন সামাজিক কাজের নামে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে জামায়াত।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মো. জাহেদুল ইসলাম জুয়েল শহর জামায়াতের রুকন এবং রাজু আহমেদ একজন কর্মী ছিলেন। গত ১৩ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় “সমকামী হারুনকে রক্ষায় শিক্ষার্থীদের ওপর হামলা করে জামায়াতের পরিচয়ধারী কিছু কর্মী” শিরোনামে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে গঠিত হয় তদন্ত কমিটি। তদন্ত দল ওই ঘটনায় তাদের সম্পৃক্ততা এবং বিভিন্ন সামাজিক কাজে অনৈতিক আর্থিক লেনদেনের সত্যতা পাওয়া যায় যা সংগঠনের শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থি। এ কারণে শহর কর্মপরিষদের সুপারিশে এবং ১ মে জেলা কর্মপরিষদ বৈঠকের অনুমোদনে জাহেদুল ইসলাম জুয়েল ও রাজু আহমেদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

‘সুতরাং তাদের সঙ্গে জামায়াতের সব জনশক্তিকে সম্পর্ক না রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

জামায়াতের শহর শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত জাহেদুল ইসলাম জুয়েল ও রাজু আহমেদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী