ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের ৫ কর্মী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৭ অক্টোবর ২০২৪, ১৬:২২আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৬:২২

খিলগাঁও মেরাদিয়া বাজারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

গ্রেফতাররা হলো- নাজিফ ফোয়াদ (২৪), মো. সিরাজুল আবেদীন শুভ (২৪), মিজানুর রহমান আরসান (২৪), ইব্রাহিম শেখ (২৭) ও তানিজল হক সিফাত (২৪)।

শনিবার (২৬ অক্টোবর) রাতে রাজধানী শাহজাহানপুর এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (২৭ অক্টোবর) বিকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা খিলগাঁও থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে প্রত্যক্ষভাবে জড়িত ছিল।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই শুক্রবার বাদ জুমা খিলগাঁও থানার মেরাদিয়া বাজারের মোড়ে ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ নেয় মো. আহাদুল ইসলাম। এ সময় আন্দোলনরতদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের ছোড়া গুলিতে আহাদুল গুরুতর আহত হয়। আহত আহাদুলকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়-ভীতি ও নিরাপত্তাহীনতায় ভিকটিমের নিজ এলাকা বরিশালের মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়।

এ ঘটনায় গত ১৭ অক্টোবর আহাদুল ইসলামের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার সূত্র ধরে তাদের গ্রেফতার করা হয়।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম