সাংবাদিক জামিউল আহসান সিপুর পিতার ইন্তেকাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৪, ০৭:০৮আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৭:০৮

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল আহসান সিপুর পিতা তালেব উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিংসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। 

গত কয়েকদিন ধরে তালেব উদ্দিন শ্বাসকষ্ট ও উচ্চ ডায়াবেটিস সমস্যা নিয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। তিনি রংপুর সরকারি হাঁসমুরগী খামারের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকালে রংপুরের লালবাগ বাজার জামে মসজিদে নামাজে জানাযা শেষে দর্শনা মোড়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
 
জামিউল আহসান সিপুর পিতার মৃত্যুতে ডিআরইউ'র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন, ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মর্তুজা হায়দার লিটন ও সাধারণ সম্পাদক ইমরুল কাউছার ইমন, আরডিআরএফ'র সভাপতি আপেল শাহরিয়ার ও সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সাংবাদিক নেতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

/এবি/ইউএস/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের