ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ অক্টোবর ২০২৪, ১৮:৩৬আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৮:৩৬

গ্রাহকের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে মামলাটির বিচার অনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সোমবার (২৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এই আদেশ দেন। একইসঙ্গে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদীর অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২৭ মার্চ থেকে একই বছরের ৫ জুন পর্যন্ত দুটি মোটরসাইকেল, একটি স্মার্ট ফোনসহ বিভিন্ন পণ্যসামগ্রী ক্রয় বাবদ ২ লাখ ২০ হাজার ৯৮৫ টাকা পরিশোধ করেন। এই টাকার বিপরীতে বাদীকে পণ্য সরবরাহ করা হয়নি। পরবর্তীতে আংশিক টাকা ফেরতের উদ্দেশ্যে ইভ্যালি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাকে ১ লাখ ৮০ হাজার টাকার একটি চেক প্রদান করেন। তবে ওই চেক দিয়ে বাদী সংশ্লিষ্ট ব্যাংক থেকে কোনও টাকা উত্তোলন করতে পারেননি। পরবর্তীতে চেকের টাকা পরিশোধ না হওয়ায় মামলার বাদী তাহসানুল ইসলাম আল-আমীন দণ্ডবিধি আইনে ৪০৬ ও ৪২০ ধারায় মামলাটি দায়ের করেন।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
বুয়েট ছাত্র সানি হত্যা: ৪৩ বার পেছালো প্রতিবেদন
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন