সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে যুবক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৪, ২০:২৫আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ২০:৪৬

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ঢুকে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে জুবায়ের এলাহী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) কিশোরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে এক বার্তায় এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গত রবিবার সকালে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এক নম্বর গ্যালারিতে একজন যুবক লাঠি হাতে প্রবেশ করে। সে লাঠি হাতে গ্যালারিতে উচ্ছৃঙ্খল আচরণ ও চিৎকার চেঁচামেচি শুরু করে। এ সময় কয়েকজন ছাত্র-ছাত্রী ভয়ে গ্যালারি থেকে বের হয়ে যান। যুবকটি বিভ্রান্তের মতো এদিক-সেদিক ছোটাছুটি করার পর কলেজ ক্যাম্পাস ত্যাগ করে।

থানা সূত্র আরও জানায়, পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক অনুসন্ধান করে। এরপর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যুবককে শনাক্ত ও গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রায়ের করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ফুটেজটি ছড়িয়ে পড়লে— নানারকম বিভ্রান্তি ও গুজবের সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন ডিএমপির এই কর্মকর্তা।

 

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম