সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ ৪ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ অক্টোবর ২০২৪, ১৬:৫৬আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৬:৫৬

উত্তরা পশ্চিম থানার ট্রাক ড্রাইভার আলমগীর হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (৩০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতের বিচারক শরীফুর রহমান এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই আব্দুল হালিম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে অবস্থান নেন। শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) আবদুস শহীদের উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় মিছিলে অংশ নেন ট্রাক ড্রাইভার আলমগীর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের পর বিকাল ৩টায় উত্তরা ৭ নং সেক্টর এলে গুলিতে নিহত হন ট্রাক ড্রাইভার আলমগীর।

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর কৃষিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় ড. আবদুস শহীদকে।

আবদুস শহীদ ১৯৪৮ সালের ১ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুরের সিদ্বেশ্বরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের