আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষককে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে থাইল্যান্ডে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৪, ১৯:২৪আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ২০:২৮

অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে স্পাইনাল কর্ড ইনজুরিতে গুরুতর আহত মোহাম্মদ লুৎফর রহমান কাশেমীকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থাইল্যান্ডে পাঠানো হয়েছে। আহত শিক্ষক রাজধানীর মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের ভেজথানি হাসপাতালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তিনি থাইল্যান্ডের উদ্দেশে রওনা হন।

মন্ত্রণালয় সুত্রে জানা যায়, আহত শিক্ষকের চিকিৎসার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তহবিল থেকে ৭০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হয়েছে। 

মন্ত্রণালয় জানায়, প্রাথমিক রিপোর্ট দেখে ভেজথানি হাসপাতাল জানিয়েছে— রোগীর মেরুদণ্ডের আঘাতের ধরন নির্ণয় করা হয়েছে এবং চিকিৎসার প্রাথমিক লক্ষ্য হবে রোগীর গতিশীলতার উন্নতি করে থেরাপির মাধ্যমে শরীরের পেশী শক্তিশালী করা।

এছাড়া চিকিৎসায় ফিজিওথেরাপিসহ পিঠের এবং পিঠের নিচের দিকের জন্য পেশী স্ট্রেচিং, কোর শক্তিশালীকরণ এবং ব্যথা কমানোর বিভিন্ন পদ্ধতি যেমন- ম্যাসেজ, আকুপাংচার, আল্ট্রাসাউন্ড, হট প্যাক, শকওয়েভ বা লেজার থেরাপির মতো কৌশল ব্যবহার করা হবে। এছাড়া ঘাড়ের চিকিৎসার জন্য আল্ট্রাসাউন্ড এবং হিট থেরাপি, লেজার থেরাপি, ঘাড়, পিঠ এবং কোর শক্তিশালী করার ব্যায়াম এবং ব্যথা কমাতে হাইড্রোথেরাপি ব্যবহার করা হবে।

/এসও/এপিএইচ/ 
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের