জাতীয় পার্টি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০২ নভেম্বর ২০২৪, ১৩:৫৫আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৮:০৪

রাজধানীর বিজয় নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ওই এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দলটির নেতাকর্মী বা অন্য কাউকে সেখানে ভিড়তে দেওয়া হচ্ছে না।

শনিবার (২ নভেম্বর) দুপুরে সরেজমিন জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিতে দেখা গেছে। উৎসুক লোকজন সেখানে ভিড় জমানোর চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিচ্ছে।

এ বিষয়ে শনিবার (২ নভেম্বর) দুপুরে ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজধানীর পাইওনিয়ার রোড ও কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনও সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া আজ শনিবার সেখানে পূর্ব নির্ধারিত সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে দুপক্ষই কর্মসূচি স্থগিত করেছে শুনেছি। যেহেতু এসব এলাকায় যেকোনও ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে, এরপরও কেউ যদি সেখানে কোনও কর্মসূচি পালন করতে চায়, সে আশঙ্কা থেকে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ওই এলাকায় যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।’

জাতীয় পার্টি কার্যালয় (ছবি: নাসিরুল ইসলাম)

এর আগে গত ৩১ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতা’ ব্যানারে একদল লোক একটি মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যায়। এ সময় সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে আগুন দেওয়া হয়।

দুপক্ষই দাবি করেছে তাদের ওপর আগে হামলা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতার ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা। মিছিলটি শাহবাগ হয়ে বিজয় নগরে যায়। সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা ও দেশবিরোধী চক্রান্তের’ প্রতিবাদে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা’র ব্যানারে শিক্ষার্থীরা মশাল মিছিল বের করেন। জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও করতে বিজয় নগরে যায় মিছিলকারীরা। সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানের ফলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

/কেএইচ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম