ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৯আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৯

রাজধানীর বংশালে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ সিদ্দিক (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে। রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বংশাল থানাধীন নবাবপুর রোডে আরাফাত হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

মৃতের ফুপাতো ভাই মো. সাইফ জানান, সোহাগ পেশায় পল্টন এলাকায় একটি ইন্টারনেট সংযোগের অফিসে চাকরি করতেন। সন্ধ্যায় নবাবপুর রোডে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় অসাবধানতায়  বিদ্যুৎস্পৃষ্টে অচেতন পড়েন।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

সোহাগ শেরপুর নকলা উপজেলার রফা গ্রামের কৃষক মো. বজলুর রহমানের ছেলে। রাজধানীতে জুরাইন এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

/এআইবি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান