৫ তলা থেকে পড়ে যুবকের মৃত্যুর অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৪, ১৬:৪০আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ২৩:১৯

রাজধানীর অভিজাত একটি শপিং মলের পঞ্চমতলা থেকে লাফিয়ে পড়ে মো. আরমান হোসেন (১৮) নামে এক তরুণ মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (৩ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাত সোয়া ৮টার দিকে এভার কেয়ার হসপিটালের জরুরি বিভাগ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে সিসিটিভির ফুটেজ দেখে ও ঘটনাস্থলের আশপাশের লোকজনদের জিজ্ঞেসাবাদ করে জানা গেছে, রবিবার বিকালে ভবনের পঞ্চমতলা থেকে ওই যুবক  লাফিয়ে নিচে পড়ায় তার মৃত্যু হয়েছে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে এভার কেয়ার হসপিটালে নিয়ে যান।

তিনি বলেন, কেন বা কী কারণে তিনি লাফিয়ে নিচে পড়েছেন, সে বিষয়ে এখনও জানা যায়নি।

নিহতের বাবা রেনু মিয়া পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী। তার মা অসুস্থ। পরিবারটি অর্থনৈতিকভাবে অসচ্ছল। নিহত আরমানও বেকার ছিলেন। পারিবারিক অসচ্ছলতা মা অসুস্থসহ নানা কারণে ডিপ্রেশন থেকে এমন ঘটনা হতে পারে।

এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

হবিগঞ্জের লাখাই উপজেলার মশাদিয়া গ্রামের রেনু মিয়া ও মা শামছুন্নাহারের ছেলে নিহত আরমান। বর্তমানে রামপুরা হাজীপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

/এআইবি/এবি/এপিএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের