সাংবাদিক মোল্লা জালাল গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৪, ১১:০৭আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১১:৩৯

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) শাহবাগ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালেদ মুনসুর বলেন, সাংবাদিক মোল্লা জালালকে সোমবার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, তার (মোল্ল জালাল) বিরুদ্ধে চারদিন আগে শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একজন ভুক্তভোগী একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে। তবে মামলার বিষয়ে বিস্তারিত জানাননি ওসি খালেদ মনসুর।

সাংবাদিক মোল্লা জালাল ২০১৮ সালের ১৩ জুলাই ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছিলেন মোল্লা জালাল। আর মহাসচিব হয়েছিলেন শাবান মাহমুদ।

মোল্লা জালাল এনএনবি নামের একটি নিউজ এজেন্সির মালিক। তিনি এর সম্পাদক পদেও ছিলেন। বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি পদে আছেন। তিনি গীতিকবি হিসেবেও পরিচিত। সাংবাদিক হিসেবে তিনি সম্প্রতি কোনও প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন না বলে একাধিক সূত্র জানিয়েছে। 

/এবি/এফএস/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম