‘সার্টিফিকেট অব মেরিট’ অর্জন করলো শক্তি ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৪, ১৯:৪৮আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৯:৪৮

বার্ষিক প্রতিবেদনের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টস (সাফা) কর্তৃক এনজিও ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ ‘সার্টিফিকেট অব মেরিট’ অর্জন করেছে শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার কলম্বোতে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।

সাফা হলো ৮টি সার্ক দেশের অ্যাকাউন্ট্যান্টদের সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত একটি ফেডারেশন। স্বচ্ছতা, জবাবদিহি এবং সুশাসনের মূল্যায়নের ভিত্তিতে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়।

শক্তি ফাউন্ডেশন বিগত তিন বছর ধরে বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট (আইসিএবি) থেকে বার্ষিক প্রতিবেদনের জন্য পুরস্কার অর্জন করে আসছে। এই প্রথমবার প্রতিষ্ঠানটি অন্যান্য সার্কভুক্ত দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে আঞ্চলিক পর্যায়ে এই পুরস্কার অর্জন করেছে।

এ উপলক্ষে শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ বলেন, এই অ্যাওয়ার্ড স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিতে শক্তির অটুট প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা এই সম্মানজনক পুরস্কার পেয়ে অত্যন্ত গর্বিত। এই স্বীকৃতি আমাদেরকে একটি নৈতিক ও টেকসই সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলার প্রচেষ্টাকে অব্যাহত রাখতে উদ্বুদ্ধ করবে।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
সাকিবের জাফনাকে হারিয়ে প্রথমবারের মতো এলপিএল চ্যাম্পিয়ন গল গ্ল্যাডিয়েটরস
তিন বছর পর দেশের বাইরে টেস্ট জিতলো পাকিস্তান 
হৃদয়-সাকিবদের জাফনা ফাইনালে
সর্বশেষ খবর
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা