আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুলের পদত্যাগ চান নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৪, ১৮:৫২আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১০:৩৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও আইনজীবী অধিকার পরিষদের আইনজীবীরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় হাইকোর্ট প্রাঙ্গণে এই মিছিল করেন তারা।

বিক্ষোভ মিছিলের আগে আইনজীবী অধিকার পরিষদ থেকে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আইনজীবী তাজুল ইসলাম সরকারি সুবিধা পান। তিনি কীভাবে গণঅধিকারের দলছুট অংশের (তারেক-ফারুক) পক্ষে অংশ নিয়ে নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত দল নুরুল হক নুরের গণঅধিকার পরিষদের বিপক্ষে অবস্থান নেন এবং তাদের অবৈধভাবে দায়ের করা রিট পিটিশনের শুনানিতে অংশ নেন। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, আর সরকারি সুবিধা ভোগ করে তাজুল কীভাবে এই সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যান। এর জন্য আমরা তার পদত্যাগ দাবি করি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুলের পদত্যাগ চান নুর নুরুল হক নুর বলেন, ‘তাজুল তার ক্ষমতার অপব্যবহার করে টাকা-পয়সা আয় করায় ব্যস্ত রয়েছেন। যার ফলে গণঅধিকার থেকে কাউন্সিল করে যাদের পদে রাখা হয় নাই এমন দলছুটদের উসকে দিয়ে কোর্টে রিট করিয়ে তাদের বিরুদ্ধে আমাদের দাঁড় করিয়ে দিয়েছেন। একটি রাজনৈতিক স্বার্থ হাসিলে গণঅধিকার পরিষদকে বিতর্কিত করছেন, তিনি নিজেও বিতর্কিত হচ্ছেন।'

এসময় আইনজীবী তাজুলের সততা নিয়ে প্রশ্ন তুলে নুর বলেন, 'উনি চিফ প্রসিকিউটর হিসেবে সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না। যিনি কয়েক লাখ টাকার বিনিময়ে নিজের নীতি-নৈতিকতা শুরুতে বিসর্জন দেন, তাহলে উনি যাদের বিচার চাইবেন, ফাঁসি চাইবেন, আওয়ামী লীগের দোসরদের যাবজ্জীবন চাইবেন—আমাদের শঙ্কা তাদের সঙ্গে আপস করে এই গণঅভ্যুত্থানের ফলাফলকে ভেস্তে দিতে পারেন। আদালতকে বিতর্কিত করতে পারেন, সরকারকে বিতর্কিত করতে পারেন। তাই সরকারের কাছে আমাদের দাবি—দ্রুত তাকে অপসারণ করতে হবে। যদি অপসারণ করা না হয় তাহলে এই আইনজীবী অধিকার পরিষদ সারা দেশের আইনজীবী ও ছাত্র-জনতাকে নিয়ে আন্দোলন গড়ে তুলে তাকে পদত্যাগ করতে বাধ্য করবে।

/জেডএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম