আজিমপুরে মালামাল লুটের পর ৮ মাসের শিশুকেও নিয়ে গেলো ডাকাতরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ নভেম্বর ২০২৪, ২০:১৫আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ২০:২৩

রাজধানীর আজিমপুরের মেডিক্যাল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় টাকা ও স্বর্ণালঙ্কার লুটের পর দুর্বৃত্তরা আট মাসের একটি শিশুকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে আজিমপুর মেডিক্যাল স্টাফ কোয়াটারের একটি বাসায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাশৈনু মারমা। তিনি বলেন, ‘আজ সকালে আজিমপুরে একটি বাসা থেকে টাকা ও স্বর্ণালংকারসহ আট মাস বয়সী একটি মেয়ে শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনায় ডাকাত সদস্যদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

কী কী নিয়ে গেছে জানতে চাইলে ওসি বলেন, ‘একটি শিশু নিখোঁজ আছে। এটিই বড় ব্যাপার। আগে আমরা বাচ্চাটাকে উদ্ধারের চেষ্টা করছি।’ 

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ফারজানা আক্তার স্বামী ও সন্তানসহ আজিমপুর মেডিক্যাল স্টাফ কোয়ার্টারে একটি বাড়িতে থাকেন। সকালে চার থেকে পাঁচ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। এসময় তাদের বাসা থেকে দেড় লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার ও তাদের আট মাসের একমাত্র মেয়ে সন্তানকে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। 

চাঞ্চল্যকর এ ঘটনা নিয়ে মুনমুন শারমিন নামে এক নারী ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আজ শুক্রবার আজিমপুর মেডিক্যাল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা (একজন নারী আর দুজন পুরুষ) জিনিসপত্র ও তাদের একমাত্র বাচ্চাকে নিয়ে গেছে।'

/এবি/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের