রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৪, ২১:০৬আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ২১:০৬

রাজধানীর মিরপুর ও উত্তরা এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরমধ্যে মিরপুর ৬ নম্বর সেকশন এলাকা একটি ৭ দশমিক ৬২ মিলিমিটার চাইনিজ পিস্তল ও উত্তরা থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়।  

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। 

তিনি জানান, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১টার দিকে মিরপুর-৬ নম্বর সেকশনের এক নম্বর ব্লকের এবিএস টাওয়ারের সামনে ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৭ দশমিক ৬২ চাইনিজ পিস্তল উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

তিনি আরও জানান, শুক্রবার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উত্তরা উত্তরা ৪ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের ড্রেন পরিষ্কার করার সময় একটি অস্ত্র দেখতে পেয়ে পরিচ্ছন্নতাকর্মীরা পুলিশকে জানায়। পরে উত্তরা পূর্ব থানা পুলিশ ড্রেন থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করে।

/এবি/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের