সাত কলেজের অধিভুক্তি নিয়ে ঢাবি শিক্ষার্থীদের কঠোর হুঁশিয়ারি

ঢাবি প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৪, ১৯:১১আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৯:৩৯

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সাত কলেজের অধিভুক্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ঢাবি শিক্ষার্থীরা। রবিবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অধিভুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে ঢাবির আরবি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আব্বাসউদ্দীন বলেন, ‘২০১৯ সালে সাত কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলন শুরু হয়, যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম বিশেষভাবে জড়িত ছিলেন। এমনকি তারা ছাত্রলীগের হামলার শিকার হন। সম্প্রতি একটি মিটিংয়ে আসিফ মাহমুদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সাত কলেজের জন্য আলাদা ভবন নির্মাণ করা হবে। বিষয়টি আসিফ নজরুল স্যারও পুনরাবৃত্তি করেছেন।’

আব্বাসউদ্দীন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশাসন যথাযথ সুযোগ-সুবিধা দিতে ব্যর্থ হয়েছে। অথচ সাত কলেজের প্রায় ২ লাখ ৬৭ হাজার শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে। ফলে আমরা প্রতিনিয়ত নানা সমস্যার কবলে পড়ছি। তাই আমার ঢাবি থেকে সাত কলেজের অধিভুক্ত বাতিল চাই।’

ঢাবির অ্যাকাউন্টিং বিভাগের ছাত্র নাফিউর রহমান তার বক্তব্যে বলেন, ‘সাত কলেজের জন্য ঢাবি শিক্ষার্থীদের প্রশাসনিক কার্যক্রমে নানা বিড়ম্বনা পোহাতে হয়। ঢাবি শিক্ষকরা তাদের সময় সাত কলেজের ওপর ব্যয় করে। এতে আমাদের শিক্ষার মানে নেতিবাচক প্রভাব পড়ছে। ঢাবির শিক্ষার্থীদের জন্য সিট সংকট, নিয়মিত পাঠদান ব্যাহত এবং ফলাফল প্রকাশে বিলম্বের মতো সমস্যাগুলো আরও প্রকট হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা একটি অশনি সংকেত। কেননা, আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে সাত কলেজকেও বিবেচনা করা হয়, যা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে প্রভাবিত করছে।’

এছাড়াও ছাত্ররা জানিয়েছেন, ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সাত কলেজের শিক্ষার্থী ঢাবির অধিভুক্তিতে ভর্তি করালে তা কঠোর কর্মসূচির মাধ্যমে প্রতিরোধ করা হবে। সাত কলেজের জন্য কোনও নতুন ভবন নির্মাণ করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম