সড়কে জনদুর্ভোগ সৃষ্টি করে সভা-সমাবেশ বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৪, ১৩:৩৪আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৩:৩৪

অনুমতি ছাড়া অবরোধ কিংবা যানবাহন চলাকালে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মহাসড়কে দুর্ভোগ সৃষ্টি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
 
মঙ্গলবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন রিটটি দায়ের করেন। রিটে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

পরে রিটকারী আইনজীবী সাংবাদিকদের বলেন, গতকাল সোমবার (১৮ নভেম্বর) তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে আন্দোলন করেছিলেন। এমনভাবে যেন জাতীয় মহাসড়ক অবরুদ্ধ এবং দুর্ভোগ সৃষ্টি না হয়। তার আলোকে আন্দোলনকারীরা আগেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমোদন নিয়ে যেন সভা-সমাবেশ বা মানববন্ধন করেন।

রিটে জনগণের চলাচলের বিঘ্নকারী সংবিধান লঙ্ঘন করে জনগণের জানমাল ও নিরাপত্তাসহকারে স্বাধীনভাবে রাস্তায় চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে কোনও সভা-সমাবেশ হলেও যেন সড়কে চলাচলে বিঘ্ন না ঘটে, সে বিষয়েও নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী