হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক বিচারপতি মো. এমদাদুল হককে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আইন, ১৯৯৫ (১৯৯৫ সালের ১৫ নম্বর আইন)-এর ১১(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি নিয়োগ পেয়েছেন।
তিনি এ পদে কর্মরত থাকাকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।








