ডেইলি স্টারের সামনে কর্মসূচি, বিপুল পুলিশ মোতায়েন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৪, ১৬:২৯আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৭:১৮

ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। এসময় পত্রিকাটি ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে বলে বিক্ষোভকারীরা অভিযোগ করে।

শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর কাওরান বাজারে জুমার নামাজের সময় থেকে এই কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দাবি— ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন।

ডেইলি স্টারের সামনে কর্মসূচি, বিপুল পুলিশ মোতায়েন ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকা দুটি দেশে ভারতীয় আগ্রাসনে সহায়তা ও শাহবাগী বয়ান তৈরিতে প্রত্যক্ষ ভূমিকা রাখছে বলে বিক্ষোভকারীরা দাবি করেন। এজন্য তারা ডেইলি স্টারের সামনে এই কর্মসূচি পালন করছেন। প্রতিবাদে অংশগ্রহণকারীদের দাবি— ডেইলি স্টার ও প্রথম আলো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের জঙ্গি বানানোর কারিগর হিসেবে কাজ করে।

সরেজমিন ডেইলি স্টারের সামনে দেখা গেছে, গণঅধিকার পরিষদের নেতা তারেকের নেতৃত্বে ডেইলি স্টারের সামনের ফুটপাতে একদল অবস্থান নিয়েছে। তাদের ব্যানারে লেখা রয়েছে “ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো-ডেইলি স্টারের জিয়াফত, জোড়া গরু জবেহ”। এছাড়াও আগ্রাসনবিরোধী অন্যান্য স্লোগান সংবলিত প্লাকার্ড বহন করে বিক্ষোভকারীরা।

ডেইলি স্টারের সামনে কর্মসূচি, বিপুল পুলিশ মোতায়েন এদিকে প্রতিবাদ কর্মসূচির আগে থেকেই ডেইলি স্টারের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) কাওরান বাজারে প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনেও একই ব্যানারে অনুরূপ কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা।

/এবি/এনএল/এমএস/এমওএফ/
সম্পর্কিত
তেজগাঁও‌য়ে ভব‌নে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট 
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনে আগুন 
দূষিত শহরের তালিকায় ৯ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
সর্বশেষ খবর
আরও বিশ্ববিদ্যালয় কেন, কার স্বার্থে? 
আরও বিশ্ববিদ্যালয় কেন, কার স্বার্থে? 
সিঙ্গেল থেকে ডাবল-ডেকারে রূপান্তর করা ৪১ বাসের রেজিস্ট্রেশন স্থগিত
হাইকোর্টে প্রতিবেদনসিঙ্গেল থেকে ডাবল-ডেকারে রূপান্তর করা ৪১ বাসের রেজিস্ট্রেশন স্থগিত
তেজগাঁও‌য়ে ভব‌নে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট 
তেজগাঁও‌য়ে ভব‌নে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট 
‘আশির দশকের’ ছবি বানিয়ে বিপদ ডেকে আনছেন না তো?
‘আশির দশকের’ ছবি বানিয়ে বিপদ ডেকে আনছেন না তো?
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে