শহীদ মিনারে যাচ্ছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ নভেম্বর ২০২৪, ১৩:৪৭আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৭:২০

প্রেস ক্লাবের সামনে থেকে সমাবেশ শেষ করে শহীদ মিনারের উদ্দেশে রওনা করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আসেন। চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সেকশন, হাজারীবাগ, কামরাঙ্গীরচর এলাকা থেকে এসেছেন। চট্টগ্রাম রোড এলাকা থেকেও আরও রিকশাচালক আসছেন।

প্রেস ক্লাব থেকে শহীদ মিনারের দিকে যাচ্ছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা

সমাবেশে রিকশা, ভ্যান, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল্লাহ ক্বাফি রতন বলেন, আইন বাতিল করা না হলে আমরা রাজপথ ছাড়ছি না। ছাত্রদের গণঅভ্যুত্থানের সঙ্গে ছিলাম। তাই আমরা বলছি, দ্বিতীয় গণঅভ্যুত্থান সৃষ্টির পরিবেশ তৈরি করবেন না।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রতন বলেন, একজন বিচারপতির মৃত্যুর কারণে আজ রায় হবে না। আমাদের তারা বলেছেন আগামীকাল এই ব্যাপারে সিদ্ধান্ত হবে। ডিএমপি থেকে বলা হয়েছে কোন রাস্তায় কীভাবে চলা যাবে তা জানাবে। চালকদের আমরা এটাও বলতে চাই, নিয়ম মেনে রিকশা চালাতে হবে। লেন মেনে চালাতে হবে। সুশৃঙ্খলভাবে নিয়ম মেনে গাড়ি (রিকশা) চালাতে হবে।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সর্বশেষ খবর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?