চট্টগ্রামে আইনজীবী নিহতের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৪, ২০:৩৭আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ২০:৩৭

চট্টগ্রামে আদালতপাড়ায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলাকালে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহতের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুরান ঢাকার জজ কোর্ট এলাকায় আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। এসময় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে দুই শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। জড়িদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটামম দেন আইনজীবীরা। অন্যথায় আদালতসহ সবকিছু অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

বিক্ষোভ মিছিল শেষে নজরুল ইসলাম বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা আমার আইনজীবী ভাইকে হত্যা করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। গ্রেফতার না হলে তাদের বিরুদ্ধে আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়ে যথাযথ ব্যবস্থা নেবে। তখন কিছু করার থাকবে না। সারা দেশের আদালতসহ সবকিছু অচল করে দেওয়া হবে।

জানা গেছে, এদিন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরত লোকজন আদালত চত্বরে প্রায় তিন ঘণ্টা পুলিশের প্রিজনভ্যান আটকে রাখেন। পরে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ লাটিচার্জ করে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। তাকে তার সহকর্মীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম আলিফকে মৃত ঘোষণা করেন।

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের