‘আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে চিন্ময় প্রভুকে মুক্ত করবো'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৪, ২১:১৪আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ২১:১৪

আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সাড়ে ৩ কোটি হিন্দু সম্প্রদায়ের লোকের চিন্ময় প্রভুকে মুক্ত করবো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট আয়োজিত সমাবেশে জোটের মুখপাত্র চিন্ময় প্রভুর জামিন না মঞ্জুর ও সোমবার শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে বলেন, আমরা দেখেছি, বিগত সরকার ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে হিন্দুদের কণ্ঠ রোধ করতে চেয়েছে। আর এই সরকার দেখলাম ভুয়া মিথ্যা বানোয়াট আর রাষ্ট্র অবমাননার মিথ্যা মামলা দিয়ে হিন্দু নেতাদেরকে বিশেষ করে চিন্ময় প্রভুর একজন বিশুদ্ধ ব্রহ্মচারীকে আটক করেছেন। আমাদের এর নিন্দা জানানোর ভাষা নাই। সরকারের কাছে আমরা নিন্দা জানাবো না, এই সরকারের কাছে আমরা এর প্রতিবাদ জানাবো না। আমাদের সাড়ে ৩ কোটি হিন্দু সম্প্রদায় আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমাদের চিন্ময় প্রভুকে মুক্ত করবো। 

তিনি বলেন, আমরা আশঙ্কা করছি— এই সরকারের মধ্যে আরেকটি সরকার অবস্থান করছে। সেই সরকার, সেই মিনি সরকারটি চাচ্ছে— বাংলাদেশকে সংখ্যালঘু নির্যাতন করার নীল নকশা বাস্তবায়ন করার, একটি ষড়যন্ত্র করার। আমি হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলতে চাই— এই ভুলটি করবেন না। চিন্ময় প্রভুকে আটক করে যে ভুলটি করেছেন, কয়েকদিন পরে বুঝবেন— আপনারা কী ভুলটি করেছেন। এখনও সময় আছে চিন্ময় প্রভুকে ছেড়ে দেন। নিঃশর্তভাবে ছেড়ে দেন এবং ছাত্র জনতার ৮ দফা দাবি মেনে নেন। যদি তা না করেন তাহলে কিন্তু রাজপথে এর সমাধান করতে হবে আমাদেরকেই।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের