উগ্রপন্থির বিচার তার ধর্ম দেখে হয় না, ‘উগ্রপন্থিতা’ দেখে হবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সারজিস আলম।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ফেসবুকে নিজস্ব ভেরিফায়েড প্রোফাইলে এক পোস্টে তিনি এ কথা বলেন।
ওই পোস্টে তিনি লিখেছেন, ধর্মকে টুল হিসেবে ব্যবহার করে কোনও ব্যক্তি, সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে তবে সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে৷
তিনি আরও লিখেন, যেই জড়িত থাকুক না কেন, খুনের সর্বোচ্চ শাস্তি চাই৷ ষড়যন্ত্রকারীদের বিন্দুমাত্র ছাড় নয়৷ বেশি ছাড় পেলে মাথায় উঠে নাচবে৷ উগ্রপন্থির বিচার তার ধর্ম দেখে হয় না, ‘উগ্রপন্থিতা’ দেখে হবে।









