সাবেক মন্ত্রী কামরুল ইসলাম আবারও রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৪, ১১:২৪আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৫:৪১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আজিমপুর সরকারি আবাসিক এলাকায় শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার ঘটনায় লালবাগ থানায় দায়ের হওয়া মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এসময় তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। 

এর আগে গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন ১৯ নভেম্বর তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলায় রিমান্ড শেষে ২৬ নভেম্বর আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। 

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। 

এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়েছে।

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
রাজধানীতে ছিনতাইয়ের নতুন কৌশল, প্রাইভেটকারে উঠে জিম্মি ব্যাংক কর্মকর্তা
ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পিস্তল-চাকুসহ পুলিশে সোপর্দ, ভুক্তভোগীর স্ত্রী বলছেন ভিন্ন কথা
রেল কর্মকর্তা হত্যা: ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
সর্বশেষ খবর
হাম উপসর্গে একদিনে ৪ মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৪ মৃত্যু
সুনিধি নায়েকের কণ্ঠে ‘পাতার বাঁশরি’ শুনে কী বললেন জয়া আহসান?
সুনিধি নায়েকের কণ্ঠে ‘পাতার বাঁশরি’ শুনে কী বললেন জয়া আহসান?
এবার তেলেঙ্গানার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করলো খোদ বিজেপি
এবার তেলেঙ্গানার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করলো খোদ বিজেপি
মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক
মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস