হজযাত্রীদের আমানত পরিশোধ করতে ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:১৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:১৭

হজযাত্রীদের আমানত পরিশোধের জন্য ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। একইসঙ্গে হজ কার্যক্রমের টাকা বিনিয়োগ না করতেও ব্যাংকগুলোকে অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করে এ পত্রে, ২০২৫ সালে হজে যাওয়ার লক্ষ্যে যেসব আমানতকারী ব্যাংকে অর্থ জমা রেখেছে কিংবা কোনও স্কিমের আওতায় অর্থ সঞ্চিত রেখেছে সেই অর্থ উত্তোলনে যাতে কোনরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের সব শাখাকে নির্দেশনা দিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সিগুলোর হজ কার্যক্রমের জন্য নির্ধারিত ব্যাংক হিসাবে হজযাত্রীদের সৌদি পর্বের ব্যয় এবং বিমান টিকিটের অর্থ জমা রয়েছে এবং এখনও জমা দেওয়া হচ্ছে। এ হিসাবগুলো জমাকৃত অর্থের প্রায় ৫০ ভাগ ডিসেম্বর ২০২৪ মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পাঠাতে হবে। সে কারণে জমাকৃত অর্থ অন্যত্র বিনিয়োগ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া হজযাত্রীদের সৌদি পর্বের প্রয়োজনীয় অর্থ এ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সোনালী ব্যাংক পিএলসি, রমনা করপোরেট শাখার ‘AGENCY PILGRIMS FUND PAYBLE TO KSA’ শিরোনামে হিসাবে জমা দেওয়ার কথা বলা হয়েছে।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ