বাসা থেকে ব্যবসায়ীর হাত-পা মুখ বাঁধা মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৪, ২১:৩৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ২১:৩৫

রাজধানীর চকবাজার পোস্তা এলাকার ভাড়া বাসা থেকে নজরুল ইসলাম (৫২) নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংবাদ পেয়ে বুধবার (৪ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ছোট ভাই তৌহিদুল ইসলাম তাপস বলেন, তার বড় ভাই নজরুল ইসলামের লালবাগের আলীনগরে নজরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে ব্যবসা রয়েছে। স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন পোস্তা এলাকায়। গত ১ ডিসেম্বর তার ভাবি সুমি আক্তার সন্তানদের নিয়ে নরসিংদীতে তার বোন ফরিদা'র বাড়ি বেড়াতে যান। ঢাকার বাসায় ভাই একাই ছিলেন। এরপর গত সোমবার (২ ডিসেম্বর) রাত থেকে ভাইকে ফোনে পাচ্ছিলেন না কেউ।

বাবাকে খোঁজ করতে পরদিন মঙ্গলবার কলেজপড়ুয়া ছেলে সুমিত রাতে ঢাকায় চলে আসে। তাকে নিয়ে লালবাগ ও চকবাজার থানায় জিডি করতে যাই। পরে রাত আনুমানিক ১টা থেকে দেড়টায় দিকে এক বন্ধুকে সঙ্গে করে বাসায় যায় ভাতিজা। বাসায় যাওয়ার মুহূর্তেই ভাতিজা ফোন করে জানায়, ভাইয়ের মরদেহ ঘরের ভেতরে রয়েছে। দ্রুত সেখানে গিয়ে দেখতে পাই, তিনটি রুমের মধ্যে ভিতরের রুমে হাত-পা বাঁধা, মুখে লুঙ্গি আটকানো অবস্থায় পড়ে আছে। মাথায়ও আঘাত ছিল।

ছেলের বরাত দিয়ে নিহতের ভাই জানান, বাসার চাবি দুটি, একটি তার বাবার কাছে ছিল, আরেকটি চাবি তাদের কাছে ছিল। কে বা কারা বাসায় ঢুকে তার ভাই নজরুলকে হত্যা করেছে তা তারা জানতে পারেননি। বাসায় ভাবির রাখা ৪০ হাজার টাকা ছিল এ টাকাগুলো নিয়ে গেছে।

এছাড়া দুটি মোবাইল পাওয়া যায়নি। তাদের ধারণা এগুলো হত্যাকারীরাই নিয়ে গেছে।

তিনি আরও জানান, বাড়ির দারোয়ানও ঠিকমতো কোনও তথ্য দিতে পারেনি। দারোয়ান আমাদের জানিয়েছেন, গাজীপুরে তার ব্যবসায়িক মালামাল সন্ত্রাসীরা আটকে রেখেছে। ভাই নাকি সেখানে গিয়েছে। যদি এমনই হতো, তাহলে ভাইয়ের ওয়ার্কশপে ম্যানেজার বিষয়টি অবশ্যই জানতো। আমরা ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন, ভাই সোমবার রাতে ওয়ার্কশপ থেকে বের হয়েছে, তার সাথে আর কোনও যোগাযোগ হয়নি। দারোয়ানের ভাষ্যমতে, ভাই যদি গাজীপুর চলে গিয়ে থাকে, তাহলে বাসায় তার লাশ কীভাবে আসলো? হত্যাকারীরা যেই হোক, তারা বাসায় এসে ভাইকে হত্যা করে, আমাদেরই ব্যবহার করা তালা বাইরে দিয়ে লাগিয়ে চলে গেছে।

নিহত নজরুল ইসলাম নরসিংদীর বেলাবো উপজেলার মৃত শামছুল হকের ছেলে।

/এআইবি/কেএইচ/এমএস/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের