মা-শিশুকে এসিড মেরে চেইন ছিনতাই, গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৮

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় গত ২১ নভেম্বর এক নারী এবং তার দুই বছরের শিশুকে এসিড নিক্ষেপ করে চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ছিনতাইকারী নাঈম ওরফে বাবুকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ সদর থানার চরদুর্লভা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ।

তিনি জানান, গত ২১ নভেম্বর সকালে সাথী রানী (৩৬) তার দুই বছরের কন্যা বিজু রানীকে নিয়ে কামারপাড়া বাজার থেকে পুরাতন থানা রোডের একটি বাসায় যাচ্ছিলেন। বাসার গেটের সামনে গেলে অজ্ঞাত এক যুবক সাথী রানীকে রহিম নামক কোনও ব্যক্তিকে চিনে কিনা জিজ্ঞাসা করে। উত্তর দেওয়ার আগেই অজ্ঞাত ওই যুবক একটি বোতল থেকে স্প্রে-এর মাধ্যমে তার ও বিজু রানীর মুখে এসিড নিক্ষেপ করে। এতে সাথী রানীর মুখের কিছু অংশ ও বিজু রানীর শরীরের কিছু অংশ ঝলসে যায়।

এ সময় অজ্ঞাত ওই ভিকটিম সাথী রানীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন সাথী রানী চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদেরকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য উত্তরার শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ভিকটিমের ভাশুর শ্রী চিবাস কুমার হালদারের অভিযোগের প্রেক্ষিতে তুরাগ থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলায় বুধবার ময়মনসিংহ সদর থানার চরদুর্লভা গ্রামে অভিযান চালিয়ে নাঈমকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নাঈম একজন পেশাদার ছিনতাইকারী। সে দীর্ঘদিন ধরে তুরাগ এলাকায় ছিনতাইয়ের কাজে জড়িত। ঘটনার দিন সে ভিকটিমের গলার চেইন ছিনতাইয়ের উদ্দেশে সাথী রানী এবং বিজু রানীকে এসিড নিক্ষেপ করে।

গ্রেফতারকৃত নাঈমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম