রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিশু নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৪, ২৩:২৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ২৩:২৮

রাজধানীর তেজগাঁওয়ের মধ্য বেগুনবাড়ি এলাকায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মো. অমর হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুটির খালু মো. আলাউদ্দিন বলেন, মধ্য বেগুনবাড়িতে ভাড়া বাসার অদূরে অমর খেলাধুলা করছিল। সেখানে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত রিকশা তাকে ধাক্কা দেয়।

এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানে পরীক্ষা-নিরীক্ষা পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত অমর ভোলা লালমোহন উপজেলার সাতবাড়িয়া গ্রামের ভ্যানচালক মোশারফ হোসেনের ছেলে। বর্তমানে মধ্য বেগুনবাড়ি এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট। সে স্থানীয় ব্র্যাক স্কুলে পড়তো।  

/এআইবি/কেএইচ/এমএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী