সাবেক ডিএমপি কমিশনারসহ পুলিশের ১৫ কর্মকর্তা বদলি ও পদায়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৯:২৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদ্য সাবেক কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির সদ্য সাবেক কমিশনার মো. মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়াও শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে পুলিশ সদর দফতরে, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবুল কালাম সিদ্দিককে শিল্পাঞ্চল পুলিশে, ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. দেলোয়ার হোসেনকে সিআইডির অতিরিক্ত কমিশনার, সিআইডির ডিআইজি এস এন মো. নজরুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেনকে ডিএমপির যুগ্ম কমিশনার করা হয়েছে।

অন্যদিকে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিসি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জসীম উদ্দিনকে ডিএমপির ডিসি, টিডিএসের মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের শফিকুল ইসলামকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি, সিআইডির মোহাম্মদ মনিরুজ্জামানকে সিআইডির পুলিশ সুপার, সিআইডির মো. সালাউদ্দিনকে একই সংস্থার পুলিশ সুপার করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ আবুল কালাম আজাদকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার এবং পিবিআইয়ের শাহ মো. আব্দুর রউফকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

এছাড়াও অন্য আরেকটি প্রজ্ঞাপনে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বেগম শামীমা আরাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

/এবি/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী