৩০০ ফিটে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৬:০৯

রাজধানীর ৩০০ ফিটে অন্য একটি গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারানো মুরগির গাড়ির ধাক্কায় মো.সাকিবুল হাসান সাকিব (১৪) নামের এক মাদ্রাসাশিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরও তিন জন।

রবিবার (৮ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত সাকিব নরসিংদী শিবপুর আশরাফিয়া মাদ্রাসার (হাফেজী) শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন- নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা হযরত আলীর ছেলে রিয়াজ (৩০), লিটনের ছেলে দিপু (২৩) ও গাড়ির চালক আব্দুল হামিদের ছেলে ইমরান হোসেন বাবু (২৪)।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিন জন চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহত সাকিবের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

নরসিংদীর রায়পুরা উপজেলার হাসেমপুর গ্রামের মো. শরিফ হোসেনের ছেলে সাকিব। তার পরিবার বর্তমানে তেজগাঁও নাখালপাড়ায় থাকেন। সাকিব থাকতেন মাদ্রাসায়। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।

নিহতের বাবা তেজগাঁও নাখালপাড়ার মুরগী ব্যবসায়ী মো.শরিফ হোসেন বলেন, ‘সকাল ৭টার মধ্যে মাদ্রাসায় পৌঁছাতে হবে তাই সাকিবকে ভোরে তেজগাঁও থেকে নরসিংদীর রায়পুরাগামী মুরগির খালি গাড়িতে তুলে দেই। গত বৃহস্পতিবার সে বেড়াতে এসেছিল। বেড়ানো শেষে আজ ফিরছিল।’

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের