বিজয় দিবস উপলক্ষে শাহবাগে ইনকিলাব মঞ্চের তথ্য ও আলোকচিত্র প্রদর্শনী

ঢাবি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৫০

বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪-এর বীর শহীদদের স্মরণে স্বাধীনতা সংগ্রামের ছবি প্রদর্শনী, ভিডিও ডকুমেন্টেশন ও শহীদি স্মৃতিকথায় ‘বিজয়ের লাল জুলাই’ শীর্ষক দিনব্যাপী কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী এই তথ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

এদিন (সোমবার) সন্ধ্যায় ছাত্র-জনতার জুলাই-আগস্ট আন্দোলনকে ঘিরে ‘লাল জুলাই’ শীর্ষক গানের প্রিমিয়ার শো করে সংগঠনটি। গানটি রচয়িতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি ও সুর করেছেন রাহাত শান্তানু।

শরিফ ওসমান বিন হাদি বলেন, ‘জুলাই বিপ্লবকে ঘিরে এখন পর্যন্ত কেউ কোনও গান লেখেনি। সেই ধারণা বোধ থেকে এই গানটি লেখা। আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ফ্রেমের মাধ্যমে ধরার চেষ্টা করা হয়েছে এই গানের মাধ্যমে। আমরা বলতে চাই— ১৯৪৭, ৭১ এবং ২০২৪ একটির সঙ্গে একটির সংযোগ রয়েছে। তাছাড়া ৪৭ আমাদের প্রথম আজাদি, এটি নাহলে ৭১ হতো না, এটি আমাদের দ্বিতীয় আজাদি এবং সবশেষ ও তৃতীয় আজাদি হলো ২৪।’

/এমকেএইচ/
সম্পর্কিত
পে-স্কেলের দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা
হামে মৃত শিশুদের স্মরণে শাহবাগে গায়েবানা জানাজা
শাহবাগে বাসা থেকে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম