আন্দোলনে সক্রিয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যাকারীদের বিচারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৪, ২১:১৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ২১:১৮

আন্দোলনে সক্রিয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি ইয়ুথ অ্যাসোসিয়েশন।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর নৰ্দ্দা বাসস্ট্যান্ড এলাকায় ‘জুলাই বিপ্লবে সক্রিয় যোদ্ধা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সিরিয়াল কিলিং এর প্রতিবাদ ও এর বিচারের দাবিতে’ সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা এই দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি ১২ ডিসেম্বর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী তাজবির হোসেন শিহান ও ১৪ ডিসেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ওয়াজেদ সীমান্তকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। আর বাড্ডা লেক থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত পরিচয় তরুণীর লাশ।

এ সময় বক্তারা এসব হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে আগামী দুই কার্যদিবসের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে খুনিদের শনাক্ত করে বিচার, শহীদ শিহান ও শহীদ সীমান্তের পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ দান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীসহ জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা রাখা সহযোদ্ধাদের যথাযথ নিরাপত্তা প্রদানের দাবি জানান।

সমাবেশে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি সামাজিক, রাজনৈতিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অংশ নেন।

প্রাইভেট ইউনিভার্সিটি ইয়ুথ অ্যাসোসিয়েশনের মুখপাত্র আশরাফুল ইসলাম জায়েদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সদস্য সচিব জাহিদুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
রামিসার বাসার সামনে সেই নিশাতের বাবার প্রশ্ন, ‘দেশে কি শুরু হইলো’
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের