কৃষি ব্যাংকের সাবেক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:২৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:২৪

রাজধানীর মতিঝিলে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী সিবিএ’র  নেতা আব্দুল হালিম (৬৩) কে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।

তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত  পিয়ন ও বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে মতিঝিলে বিমান অফিসের সামনে এ ঘটনা ঘটে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার সিং নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছেন।

সুরতহাল প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেছে— বুধবার রাতে সাবেক কলিগদের সঙ্গে পূর্ব বিরোধের জেরে ধস্তাধস্তির একপর্যায়ে আব্দুল হালিম অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতাল নেওয়া হয়।  সেখানকার চিকিৎসক রাত ১টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক মর্গে নিহতের ছেলে ফয়সাল বলেন, তার বাবা কৃষি ব্যাংকের পিয়ন ছিলেন। ২০১৪ সাল থেকে তিনি  বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি ছিলেন।  এছাড়া আব্দুল হালিম ছিলেন বোয়ালখালী উপজেলা  বিএনপি যুগ্ম আহ্বায়ক।

ফয়সাল অভিযোগ করেন, কর্মচারী ইউনিয়নের পদসহ নানা বিষয় নিয়ে একই প্রতিষ্ঠানের সদস্য ফয়েজ উদ্দিন, মিরাজ হোসেন, সাহেদ, সাইফুলদের সঙ্গে তার বাবার দীর্ঘদিন ধরে  বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত অক্টোবর মাসে থানায় জিডিও করেছিলেন তার বাবা। গত মঙ্গলবার রাতে হালিম ঢাকায় যান, বুধবার সকালে সেখানে একটি হোটেলে ওঠেন। পরে সংবাদ পাই আমার বাবাকে তার অফিস কলিগরা মারধর করে হত্যা করেছে।

ইউনিয়নের সেক্রেটারি নাসিম আহামেদ বলেন, ২০১৪ সালে ইউনিয়নের নির্বাচিত সভাপতি ছিলেন হালিম ভাই, আমি ছিলাম সাধারণ সম্পাদক। এরপর আর কোনও নির্বাচন হয়নি। গত ৫ আগস্টের পর হঠাৎ করে ফয়েজ উদ্দিনকে সভাপতি ও মিরাজ হোসেনকে সাধারণ সম্পাদক করে বিনা নিবার্চনে মনগড়া  কমিটি বানিয়ে আমাদের ইউনিয়ন অফিস দখল করে রাখে একটি মহল।  আমরা এ ব্যাপারে মামলা করেছি। আদালত তাদের নোটিশ দিয়ে কৈফিয়ত চেয়েছে । এসব নিয়ে বিরোধ চলছিল। এছাড়া হালিম ভাইকে এরআগেও এই লোকেরাই হুমকি দিয়েছিলেন

/এআইবি/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম