ডাকাতদের জিম্মি থেকে ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার, তিন ডাকাত আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৫০

ঢাকার অদূরে কেরাণীগঞ্জের রূপালী ব্যাংক শাখায় ডাকাতদের জিম্মিদশা থেকে ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তিন জন ডাকাত ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ব্যাংকে ডাকাতির কথা জানানো হয়।

ডাকাতদের আটকের খবর জানাচ্ছেন র‌্যাব কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, ডাকাত দলের সঙ্গে আলোচনা করে তাদের আত্মসমর্পণে রাজি করানো হয়। ডাকাতরা জানালা দিয়ে অস্ত্রসমর্পণ করে। একটি বন্দুক জানালা দিয়ে ফেলা হয়। বাকি অস্ত্র ব্যাগে ভরে বাইরে ফেলে দেয় তারা। পরে একে একে ডাকাত সদস্যরা বেরিয়ে আসে। তখন আইনশৃঙ্খলা বাহিনী তিন ডাকাতকে গাড়িতে তুলে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতরা চিরকুটের মাধ্যমে নিজেদের মোবাইল নম্বর দিয়েছিল। সেই নম্বরে ডাকাতদের সঙ্গে যোগাযোগ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডাকাতদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ডাকাতদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ডাকাতদের নিয়ে যাওয়ার সময় র‌্যাব-১০ সিও ও অতিরিক্ত ডিআইজি খালিদুল হাওলাদার বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় ব্যাংকের ভেতরে গিয়ে আমরা ডাকাতদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করেছি। পরে আমাদের কথায় সাড়া দিয়ে ভেতরে থাকা তিন জন ডাকাত দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আত্মসমর্পণ করেছে।’ 

ডাকাতদের আটকের পর জনতার ভিড়

এ ঘটনায় মোট কতজন ডাকাত সদস্য ছিল, কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি খালিদুল হাওলাদার বলেন, ‘ব্যাংকের ভেতরে জিম্মি থাকা কর্মকর্তা-কর্মচারী সবাই ভালো আছেন। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ব্যাংকের ভেতরে তিন জন ডাকাত সদস্য ঢুকেছিল। তাদের আরও কিছু সদস্য ব্যাংকের বাইরে ছিল। তবে তাদের শনাক্ত করা যায়নি।’ 

এর আগে ডাকাতরা দুটি দাবি জানিয়েছিল। এ ব্যাপারে বিকাল ৪টায় ব্যাংকের জিএম ইসমাইল হোসেন শেখ বলেন, ‘ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকেছে। তারা ১৫ লাখ টাকা দাবি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

/এবি/এনএল/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি
বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ ৫ জন গ্রেফতার
এসএস পাওয়ারকে ৩২ লাখ ডলার ঋণ ছাড়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি
সর্বশেষ খবর
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার