ধানমন্ডিতে হাসান আরিফের প্রথম জানাজা, অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৪, ২০:২২আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২১:৪৫

অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) এশার নামাজের পর ধানমন্ডি সাত নম্বরে বায়তুল আমান মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

এছাড়া আগামীকাল শনিবার বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে তার আরেকবার জানাজা হবে বলেও জানান তিনি।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বর্তমানে বিদেশে অবস্থানরত তার মেয়ে দেশে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তার মেয়ে ২২ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় দেশে পৌঁছাবেন।

উপদেষ্টা হাসান আরিফের স্বজনদের সঙ্গে কথা বলেন ড. ইউনূস

এর আগে আজ বিকাল সাড়ে ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। উপদেষ্টার একান্ত সচিব নাছির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, স্যার শারীরিকভাবে দুর্বল ছিলেন, জ্বরও ছিল। দুপুরে খাবার টেবিলে চেয়ার থেকে পড়ে যান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

/এসও/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হলেন হাসান আরিফ
উপদেষ্টা হাসান আরিফের দাফন আজ
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে স্মরণ সভা
সর্বশেষ খবর
লিফট রেখে ছয় তলা সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী
লিফট রেখে ছয় তলা সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী
ফারুকী হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি পেছালো
ফারুকী হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি পেছালো
উত্তর কোরিয়ার বিপক্ষে বড় পরীক্ষা বাংলাদেশের
উত্তর কোরিয়ার বিপক্ষে বড় পরীক্ষা বাংলাদেশের
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল