উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে স্মরণ সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২৪, ১৭:২০আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:২০

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সদ্যপ্রয়াত উপদেষ্টা এএফ হাসান আরিফ একজন উজ্জ্বল আইনজীবী হিসেবে এবং প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় তার সক্রিয় ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।  তার মৃত্যুতে মন্ত্রণালয় হারিয়েছে যোগ্যতম অভিভাবককে, দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়।

রবিবার (২২ ডিসেম্বর) এএফ হাসান আরিফের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করতে আয়োজিত স্মরণ সভায় আলোচকরা এসব কথা বলেছেন।

বিমান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনা, আব্দুন নাসের খান, আনিসুর রহমান, বিএসএল এমডি মাহবুবুর রহমান ভূঞা, বাংলাদেশ বিমানের এমডি ড. মো. শফিকুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ শুক্রবার (২০ ডিসেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হলেন হাসান আরিফ
উপদেষ্টা হাসান আরিফের দাফন আজ
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক
সর্বশেষ খবর
লিফট রেখে ছয় তলা সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী
লিফট রেখে ছয় তলা সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী
ফারুকী হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি পেছালো
ফারুকী হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি পেছালো
উত্তর কোরিয়ার বিপক্ষে বড় পরীক্ষা বাংলাদেশের
উত্তর কোরিয়ার বিপক্ষে বড় পরীক্ষা বাংলাদেশের
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল