টোলপ্লাজায় বাসের ধাক্কায় ৬ জনের মৃত্যু: চালকের জবানবন্দি রেকর্ডের আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৮

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় প্রাইভেটকার ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ৬ জনকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার বাসচালক মো. নুরুদ্দিনের (৩০) জবানবন্দি রেকর্ড করার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

একটু পর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেবেন আসামি নুরুদ্দিন।

এছাড়া গ্রেফতার বেপারী পরিবহনের মালিক ডাবলু বেপারীকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মুন্সিগঞ্জের হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রহমান। এ বিষয়ে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলামের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৭ ডিসেম্বর মামলার বাদী নরুল আমিনের বোনের পরিবার প্রাইভেটকারে ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে ধলেশ্বরী টোলপ্লাজায় টোল দেওয়ার জন্য বেলা সোয়া ১১টার দিকে অপেক্ষায় ছিল। তাদের বহনকৃত গাড়ির সামনে মোটরসাইকেলে এক ভদ্রলোক তার স্ত্রী ও সন্তানসহ টোল প্রদান করছিলেন। মোটরসাইকেলটি টোল দেওয়ার সময় প্রাইভেটকারকে পিছন দিক হতে দ্রুত ও বেপরোয়া গতিতে বেপারী পরিবহন ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার ও মোটরসাইকেটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ জনসহ ৬ জন মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন- মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের মালিক নুর আলমের স্ত্রী আমেনা আক্তার (৪০), তার বড় মেয়ে ইসরাত জাহান (২৪), ছোট মেয়ে রিহা মনি (১১), ইসরাত জাহানের ছেলে আইয়াজ হোসেন (২), মোটরসাইকেলের চালক সুমন মিয়ার স্ত্রী রেশমা আক্তার (২৬) ও তার ছেলে মো. আবদুল্লাহ (৭)।

এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন প্রাইভেটকারের মালিক নুর আলম (৪২), তার বোন ফাহমিদা আক্তার (১৭), প্রাইভেটকার চালক হাবিবুর রহমান (৩৮) ও মোটরসাইকেল চালক সুমন মিয়া (৪২)।

নিহত আমেনা আক্তারের ভাই মো. নরুল আমিন (৫২) বাদী হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক