‘প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন’ ঘোষণা

‘ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন’ ঘোষণা নিয়ে দেশি-বিদেশি যে ষড়যন্ত্র হচ্ছিল তাতে পেরেক মেরে দিয়েছে সরকার। ‘প্রোক্লেমেশন যাতে না করতে পারি, তাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে। সরকার আমাদের প্রক্লেমেশন গ্রহণ করেছে, তারা বলেছে– তাদের জায়গা থেকে ঘোষণাপত্র দেবে।

সোমবার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে বৈঠক শেষে এসব কথা জানান তিনি।

হান্নান মাসুদ আরও বলেন, আমরা আগামীকাল (মঙ্গলবার) সারাদেশের মানুষকে রাজপথে নেমে এসে এই ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন’-এর পক্ষে শক্তি দেখতে চাই। ৫ আগস্ট ঢাকা শহরের প্রতিটি বাড়ি থেকে মানুষ নেমে এসে এদেশের গণঅভ্যুত্থানের পক্ষে শপথ নিয়েছিল। ফ্যাসিস্টদের বিরুদ্ধে মানুষ রাজপথে নেমে এসেছিল। আগামীকালকে সেই অংশীদারত্বের জায়গা থেকে ঢাকা শহরের যত মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, তাকে না বলেছিল, তারা ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন’-এর পক্ষে রাস্তায় নেমে এসে সমর্থন দেবে। ৫ আগস্টের মতো কাল ঢাকা শহরে আমরা একটা গণজোয়ার দেখতে পাবো। সেখান থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে সমর্থন জানাবো। এদেশের মানুষ সমর্থন জানাবে যাতে ভবিষ্যতে কেউ ষড়যন্ত্র করে এই ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন’-এর পথ রুদ্ধ করতে না পারে। আমাদের ’৭১-এর ঘোষণাপত্র আছে, ২৪-এরও হবে। সেটি সরকার করবে এবং মানুষ আগামীকাল সমর্থন জানিয়ে দেবে।

/এসও/এমএস/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক