রুমে দেওয়া ছারপোকা মারার ওষুধের গ্যাসে প্রাণ গেলো ২ শ্রমিকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জানুয়ারি ২০২৫, ১৩:১১আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৩:১৭

রাজধানীর কামরাঙ্গীরচরে ছারপোকা মারার ওষুধের গ্যাসে ঘুমন্ত অবস্থায় দুই কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে।

তারা হলেন- আবু বক্কর সিদ্দিক নাঈম (২১) ও মো. মোহন (১২)। তারা দুই জনই রেকসিনের লেডিস ব্যাগ তৈরির কারখানার শ্রমিক ছিলেন।

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ৬ নং ওয়ার্ডের অজি উল্লাহর ছেলে আবু বক্কর সিদ্দিক নাঈম। একই এলাকার আলাউদ্দিনের ছেলে মো. মোহন।

ডিএমপির কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুছা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (৪ জানুয়ারি) দুপুরে সংবাদ পেয়ে কামরাঙ্গীরচর কয়লাঘাঁট শহিদুল্লাহর বাড়ি ‘সাধন ভিলা'র নিচ তলার একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মধ্যরাতে মরদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ রবিবার তাদের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

তিনি আরও বলেন, গত ৩ জানুয়ারি রাতে ওই কারখানায় ছারপোকা মারার বা তাড়ানোর জন্য রুমের বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো হয়। পরে রাতে রুটি খেয়ে দরজা জানালা বন্ধ করে দুই শ্রমিক ঘুমিয়ে পড়েন। পরদিন দুপুর ১টার দিকে শ্রমিক নাঈমের স্বজন রিয়াজ তাকে ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পেয়ে অন্যদের সহযোগিতায় দরজা ভেঙে দেখতে পান তারা দুই জন তোশকের ওপর শোয়া অবস্থায় পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা মো. মুছা আরও জানান, ছারপোকা তাড়ানোর ওষুধের গ্যাসে না অন্য কোন কারণে তাদের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী