চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অব্যাহতিপ্রাপ্ত এসআইরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৫, ১৪:৩৫আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৬:৩৫

চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন অব্যাহতিপ্রাপ্ত উপ-পরিদর্শকরা (এসআই)। রবিবার (৫ জানুয়ারি) সকাল ১০টা সচিবালয়ের ৪ নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুলিশের ৪০তম (ক্যাডেট) ব্যাচে উপ-পরিদর্শকদের ট্রেনিং শেষ হওয়ার আগেই ৩২১ জনকে বাদ দেওয়া হয়। কর্মসূচি থেকে চাকরিতে পূর্ণবহালের দাবি জানান তারা।

অব্যাহতিপ্রাপ্ত উপ-পরিদর্শকরা বলেন, তাদের কোনও শোকজ লেটার ছাড়া একতরফাভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তুচ্ছ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করা হলেও তা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। তাই তারা তাদের চাকরি পুনর্বহাল চান।

তারা বলেন, আমাদের কোনও বেতন ছাড়াই দীর্ঘদিন ট্রেনিং করতে হয়েছে। তবে, ক্লাস ও খাবারের বিশৃঙ্খলার যে অভিযোগে আমাদের বাদ দেওয়া হয়েছে, তার কোনও প্রমাণ দেখাতে পারেনি কর্তৃপক্ষ। যারা দায়িত্বে ছিলেন, তারা বলেছেন সেদিন কিছুই ঘটেনি। তাহলে কেন আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হলো? আমরা আমাদের ন্যায্য চাকরি ফেরত চাই।

উপ-পরিদর্শক আরও বলেন, ‘আমরা রাস্তায় অবস্থান করতে চাই না। কিন্তু আমাদের সঙ্গে যে বৈষম্য করা হচ্ছে, তার সুষ্ঠু বিচার দাবি করছি।’ যারা এখনও সারদায় প্রশিক্ষণ নিচ্ছেন তাদের সঙ্গে একযোগে পোস্টিং দেওয়ার দাবি জানান তারা।

৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। তারা গত বছরের ৪ নভেম্বর থেকে সারদায় বনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। তাদের মধ্যে চার ধাপে ৩২১ জন এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন, ১৮ নভেম্বর তিন জন এবং ১ জানুয়ারি আট জনকে অব্যাহতি দেওয়া হয়।

/এবি/আরকে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের