গণঅধিকারের ফারুকের ওপর হামলা: ২ আসামির জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জানুয়ারি ২০২৫, ১৬:৫৪আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৭:৩৯

রাজধানীর শহিদ মিনারে বক্তব্য শেষে গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় করা মামলায় প্রধান আসামিসহ ২ জনকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার সাহা আসামিদের কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। 

গ্রেফতার অভিযুক্ত আসামিরা হলেন— শরীফ মিজি ওরফে এসকে আবীর আহমেদ ওরফে শরীফ (২৭), মো. কোরবান শেখ হিল্লোল (৩৫)।  সোমবার ভোর ৪টায় তাদের গ্রেফতার করে পুলিশ। 

মামলার সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি বিকাল ৪টায় শহীদ মিনারে মো. ফারুক হাসান বক্তব্য দেওয়ার সময় আসামিরা কয়েকবার বাঁধা দেন। বক্তব্য শেষ হলে তারা ফারুকের ওপর হামলা করেন। এতে রক্তাক্ত হয় ফারুক। এ সময় আরও তিন জন আসামি এলোপাতাড়ি কিল, ঘুষি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। তার সঙ্গে থাকা সাড়ে ১২ হাজার টাকা নিয়ে যায়। এরপর সহযোদ্ধারা তাকে ঢাকা মেডিক্যাল ভর্তি করান। 

এ ঘটনায় ৫ জানুয়ারি শাহবাগ থানায় একটা হত্যাচেষ্টা মামলা করেন ফারুক। এতে জাতীয় বিপ্লবী পরিষদের চারজন কর্মীসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, পার্টি সেন্টারের মালিক গ্রেফতার
নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ন্যূনতম প্রমাণ ছাড়া মৃত্যুদণ্ডের রায় দায়িত্বজ্ঞানহীন কাজ: হাইকোর্ট
সর্বশেষ খবর
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
গোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগগোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি