স্ত্রীসহ সাবেক এমপি মোস্তাফিজুরের নামে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জানুয়ারি ২০২৫, ১৮:২২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:২২

ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (৬ জানুয়ারি) পৃথক দুটি মামলা দায়ের করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন। 

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর ২১টি ব্যাংক হিসাবে ১৮ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৫৮০ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায়। অন্যদিকে, তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর নামে ৬টি ব্যাংক হিসাবে তিন কোটি ১৩ লাখ ৭৮ হাজার টাকার লেনদেনের তথ্য পাওয়া যায়। এছাড়াও মোস্তাফিজুর রহমান চৌধুরীর নামে ৯৮ লাখ ৬৭ হাজার ৯৯২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে।  

তিনি জানান, মোস্তাফিজুর রহমান চৌধুরীর স্ত্রী শাহীন আক্তার চৌধুরী গৃহিণী হওয়া সত্ত্বেও তার স্বামীর অবৈধ সম্পদকে বৈধ করার অপপ্রয়াসে নিজেকে ব্যবসায়ী হিসেবে দেখানোর চেষ্টা করেছে। যার অংশ হিসাবে আয়কর নথিতে প্রদর্শিত করে তার স্বামীর অবৈধ উপায়ে অর্জিত তিন ৩ কোটি ১৩ লাখ ৭৮ হাজার ৮৯ টাকার তথ্য গোপন করে স্থানান্তর, হস্তান্তর বা রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী