রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৩৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৪২

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গুলিস্তান পাতাল মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) বিকালে ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলো— সুজন (৩৪), মোজাহিদ ওরফে রকি (২৮), মো. অনিক (২২) ও মো. বিল্লাল হাওলাদার (২৮)। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো চাকু জব্দ করা হয়।

বার্তায় ডিএমপি জানিয়েছে, পল্টন থানা এলাকার গুলিস্তান পাতাল মার্কেটের সামনে কতিপয় দুষ্কৃতকারী ছিনতাই করার উদ্দেশে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১০টার পল্টন মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বার্তায় জানানো হয়, গ্রেফতাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা ও মাদকের একাধিক মামলা রয়েছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান