মোহাম্মদপুরে মুন্না হত্যার পলাতক আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৫, ০২:১৩আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০২:১৩

রাজধানীর মোহাম্মদপুরে মুন্না হাওলাদার হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. আবির ইসলাম ওরফে ছোট আবিরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য জানান। তিনি বলেন, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় মোহাম্মদপুর থানাধীন বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে ফুটবল খেলা দেখে হেঁটে তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। রায়েরবাজার এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে আসামি আবির ইসলাম ওরফে ছোট আবিরসহ তার অন্য সহযোগীরা সংঘবদ্ধ হয়ে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে ভুক্তভোগী মুন্না হাওলাদারকে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্ত র‌্যাব-২ এ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সোমবার গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকা হতে আবিরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এবি/এমএস/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের