যাত্রাবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৫, ২১:০০আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ২১:১৭

যাত্রাবাড়ীর মিরহাজীরবাগ এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, তার নাম পরিচয় জানা যায়নি, তবে বয়স আনুমানিক (৪০)। নিহত ব্যক্তির পরনে ছিল কালো রঙের রক্তমাখা শার্ট, গেঞ্জি ও চেক প্যান্ট।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই মো. আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এস আই আরও বলেন, অজ্ঞাতনামা ব্যক্তির মাথার মাঝখানে ও পিঠে আঘাতসহ বাম হাতের রগ কাটা, বাম গোড়ালি ও ডান হাঁটু ও গোড়ালিতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা।

/কেএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের