নাশকতার মামলায় বিএনপির ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৫, ১৫:৪০আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৫:৪০

২০১৮ সালে রাজধানীর রমনা থানার নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সংগঠনটির ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল৷

বুধবার (৮ জানুয়ারি) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৬ এর বিচারক শিহাবুল ইসলাম এ আদেশ দেন।

খালাস পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-দফতর সম্পাদক মো. মনিরুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি, নবী উল্লাহ নবী ও আনিন্দ্য ইসলাম অমিত।

জানা গেছে, অভিযোগ গঠনের পর্যায় থেকে তাদের অব্যাহতি দেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার এলাকায় স্থাপিত বিশেষ আদালতে হাজিরা শেষে বাসায় ফিরছিলেন। এসময় শাহবাগ থানাধীন পরীবাগ এলাকায় রাস্তায় স্লোগান দিতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। তখন নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। এ ঘটনায় রমনা মডেল থানায় বাদী হয়ে মামলা করেন সংশ্লিষ্ট থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মহিবুল্লাহ। মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ২৯ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক মুহম্মদ সাইফুল ইসলাম খাঁন।

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের